ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে প্রবাসীর উদ্যোগে বস্ত্র বিতরণ 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরীব মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। ফ্রান্স প্রবাসী বাসুদেব গোস্বামীর উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। 

মঙ্গলবার বিকেলে অর্ধশত মানুষের মধ্যে শ্রীমঙ্গল সবুজবাগ ও লালবাগ এলাকায় বাসুদেব গোস্বামীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। 

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক চৌধুরী ভাস্করে হোম, শিবানী চক্রবর্তী, বিরেন্দ্র মালাকার ও বর্ণ চক্রবর্তী প্রমুখ। বাসুদেব গোস্বামী বস্ত্র বিতরণ ছাড়াও করোনা সময়ে বিভিন্ন সময়ে খাদ্য ও নগদ অর্থ দিয়ে মানুষের পাশে ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি